আমাদের কার্যক্রম

🎓শিক্ষা সহায়তা ও উপকরণ বিতরণ

"খাতা-কলম ধরুক হাত, আসুক আলোর সুপ্রভাত।"  

লক্ষ্য: প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমরা খাতা, কলম, স্কুল ব্যাগ এবং মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করি। আপনার একটি ছোট দান একটি শিশুর শিক্ষার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে।

কার্যক্রম 1200 x 630 1

🌳 সবুজায়ন: বৃক্ষরোপণ কর্মসূচি

"গাছ লাগান, পরিবেশ বাঁচান 

লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমরা দেশব্যাপী ফলজ ও বনজ বৃক্ষরোপণ করি। একটি সবুজ ও নির্মল পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দেওয়াই আমাদের এই উদ্যোগের লক্ষ্য।

🆘 উদ্ধার: দুর্যোগকালীন সেবা

"বিপদে মোরা সবাই ভাই, আর্তমানবতার পাশে দাঁড়াই।"  

লক্ষ্য: বন্যা, ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা তাৎক্ষণিক উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে যাই। মানুষের চরম বিপদে তাদের পাশে দাঁড়িয়ে সাহস ও সহায়তা দেওয়াই আমাদের এই ক্যাম্পেইনের কাজ।

🛠️ স্বাবলম্বন: স্বাবলম্বী প্রকল্প

"ভিক্ষা নয়, কর্মই হোক দারিদ্র্য জয়ের চাবিকাঠি।"  

লক্ষ্য: আমরা কাউকে শুধু একদিনের খাবার না দিয়ে তাকে সারাজীবনের উপার্জনের পথ করে দেই। অসহায় নারীদের সেলাই মেশিন প্রদান এবং বেকারদের ক্ষুদ্র ব্যবসার পুঁজি দিয়ে একটি পরিবারকে স্থায়ীভাবে স্বাবলম্বী করা হয়।

কার্যক্রম 1200 x 630 6

♿ সক্ষমতা: প্রতিবন্ধী সহায়তা

"সীমাবদ্ধতা নয়, আমরা চলবো সমান তালে।"  

লক্ষ্য: বিশেষ চাহিদা সম্পন্ন ভাই-বোনদের চলাচল ও জীবনমান উন্নয়নের জন্য আমরা হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র এবং কৃত্রিম অঙ্গ প্রদান করি। তাদের সামাজিকভাবে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের অঙ্গীকার।

🩺 নিরাময়: বিনামূল্যে স্বাস্থ্যসেবা

"সুস্থ শরীর, সুন্দর মন — গড়বে আগামীর সুঠাম জন।" 

লক্ষ্য: অর্থের অভাবে যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি এবং প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করি। আপনার সামান্য দানে একজন অসহায় রোগী ফিরে পেতে পারে তার সুস্থ জীবন।

কার্যক্রম 1200 x 630 10

👗 বস্ত্র বিতরণ প্রকল্প

"আপনার দেওয়া একটি কাপড়, ছড়াবে মানবতার ওম।"  

লক্ষ্য: "উষ্ণতার ছোঁয়া, মানবিক বন্ধন।" তীব্র শীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র এবং দুই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক উপহার দিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে দিই।

কার্যক্রম 1200 x 630 8

🍱 আহার: খাদ্য ও পুষ্টি সহায়তা

"ক্ষুধামুক্ত সমাজ গড়ুন, তৃপ্তির হাসি দেখুন।"  

লক্ষ্য: ক্ষুধার জ্বালা বড় কঠিন। আমরা নিয়মিত রান্না করা খাবার বিতরণ এবং নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য মাসিক শুকনো খাবারের রেশন প্যাকেজ সরবরাহ করি। আপনার সাহায্য একটি শিশুর মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে পারে।

1200_x_630 campaign 11

👗 সুবিধাবঞ্চিতদের কণ্ঠস্বর

"অধিকার ও মর্যাদা সবার জন্য।" সমাজের অবহেলিত মানুষের মৌলিক অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা কণ্ঠস্বর হিসেবে কাজ করি।

কার্যক্রম 1200 x 630 9

🍱 এতিম ও বৃদ্ধাশ্রম সহায়তা

"তাদের নিঃসঙ্গতা দূর করি।" পরিবারহীন শিশু ও প্রবীণদের খাদ্য, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে থাকাই আমাদের এই প্রকল্পের মূল লক্ষ্য।

"মানুষের স্বাস্থ্যসেবা প্রদান"
0 k+
"শিশুর শিক্ষা উপকরণ বিতরণ"
0 k+
"ঈদ ও শীতে বস্ত্র বিতরণ"
0 K+
প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান
0 +
WordPress Downloads Sassnex – WordPress Theme for App, Saas & Startup Sasspark – Startup WordPress Theme Sasstech – SaaS Software & IT Solution MultiPurpose WordPress Theme Satellite7 – Retina Multi-Purpose WordPress Theme Sativaka – Medical Marijuana Dispensary WordPress Satka – Satellite TV & Internet Provider WordPress Theme Save for Later with WooCommerce Save Julia | Donation & Fundraising Charity WordPress Theme Save products for later, Save & Share WooCommerce Cart Savelife – Charity & Donation WordPress Theme